ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং হচ্ছে - ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়ার একটি পন্থা। মার্কেটিং এর কাজ মূলত মানুষের নিকট পন্য সঠিক সময়ে পৌঁছে দেয়া বা জানান দেয়া। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে।
ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায়?
সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।
ডিজিটাল মার্কেটিং কয় ভাবে করা যায়?
ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের যেমন ওয়েবসাইট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইলমার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO), পেইড এডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মেটা মার্কেটিং (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার) ইত্যাদি।

Comments
Post a Comment